জলিল বীরগঞ্জ, দিনাজপুর :
বীরগঞ্জে ২১ ফেব্রুয়ারী’২০২৩, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বীরগঞ্জ প্রেসক্লাব উপজেলা প্রেসক্লাব উপজেলা ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি, দিনাজপুর-১ আসন, জননেতা মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে নির্বাহী অফিসার জিনাত রেহানা, সহকারী কমিশনার ভুমি রাজকুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার,
বীরগঞ্জ সার্কেল, খোদাদাদ সুমন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা, সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টিসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
একইভাবে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকারের নেতৃত্বে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর,
কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু, ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম,
জেলা পরিষদ সদস্য রোখনুজ্জামান বিপ্লব, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, যুবলীগ সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ সাজেদুর রহমান অন্তু, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনিতা রায়,
উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস বেগম কেয়াসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
অপর দিকে জাতীয় পার্টি কেন্দ্র ও জেলার সদস্য বীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের নেতৃত্বে পৌরসভা ও ইউনিয়ন শাখা জাপার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দুই গ্রুপে বিভক্ত হয়ে বিএনপি একাংশের নেতা রেজওয়ানুল ইসলাম রিজু ও শাখা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অপরাংশে সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু ও ছাত্রনেতা আক্কাস আলী সমন্বয়ে পৃথক পৃথক বিপুল সংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।
সে সময় স্লোগানে স্লোগানে ও মানুষের পদভারে উপজেলা ক্যাম্পাস কানায় কানায় পূর্ণ ছিল।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: হুমায়ুন কবির।