জলিল আহম্মেদ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা।
শনিবার দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর দোমুখা বাজার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
দেবীপুর দোমুখা বাজার নিঃস্বার্থ ক্লাবের আয়োজনে খেলায় ৮টিমের ৮০ জনের মতো যুবক অংশ নেন আর শত শত মানুষ দাঁড়িয়ে তা উপভোগ করেন।
প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রহমত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো.সিরাজুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জিয়াউর রহমান জিয়া, সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন, নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন, নিজপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. জব্বার আলী, সমাজসেবক সফিকুল ইসলাম, মনোয়ারা আক্তার। খেলাটি পরিচালনা করেন দবিরুল ইসলাম সুমন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এনকে/আগামীর সংবাদ