আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জে এই প্রথম কুমারী পূজা অনুষ্ঠিত

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্যদিয়ে এই প্রথম বারের মতো কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর -২০২২) বেলা ১১টায় পৌরসভার ৪নং কুমারপাড়া সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজনে মহাষ্টমী তিথিতে কুমারীপূজা অনুষ্ঠিত হয়।

কুমারী পূজায় অত্র এলাকার দুর্ল্লভ চট্টপাধ্যায় এর কুমারী কন্যা কনা চট্টপাধ্যায় কে সুন্দর করে সাজিয়ে দুর্গা মা প্রতিমার সামনে বসে পুজোর আয়োজন করা হয়। দুর্গা মা-ই কি, জয়’ ধ্বনিতে পূজা শুরু করেন পুজারী নির্মল চক্রবর্তী ।‘

তন্ত্রধারক’‘কুমারী দেবীর’ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রাণিকূলের কল্যাণ ও মঙ্গল কামনা করেন।
শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে ‘কুমারী দেবী’কে পরিপূর্ণ শুদ্ধ করে তোলা হয়। এরপর তার পা ধুয়ে নিবেদন করা হয় অর্ঘ্য।

কুমারী পূজার ১৬টি উপকরণ দিয়ে শুরু হয় পূজার্চনা। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস্ত এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী মায়ের’ পূজা।

অর্ঘ্য নিবেদনের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পূজা শেষে প্রধান পূজারি আরতি দেন এবং তাকে প্রণাম করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ