আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জের পল্লীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জ প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে মো. আশিক হোসেন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোতরঘু গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আশিক হোসেন ওই এলাকার মো. এরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বাড়ির লোকজনের অগোচরে পুকুর পাড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করা হয়।

এব্যাপারে বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহিনুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার আগে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। শিশু আশিক হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ