আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় আবু সাঈদ (৩৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় মটরসাইকেল আরোহী সহ আহত হয়েছে আরো ২ জন।
২৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টার সময় ঠাকুরগাঁও  বালিয়াডাঙ্গী মহাসড়কের  বালিয়া পুকুর নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহতের এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার সনগাঁও গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। আহতরা হলেন মটরসাইকেল আরোহী গোলাম ফারুখ ( ৩০) ও পথচারী খলিল ( ৫৫)। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্য (ওসি) হাবিবুল হক প্রধান দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং ট্রাকের চালক পলাতক থাকায় ট্রাকটিকে আটক করেছি আমরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ