আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বাগেরহাট জেলার শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

আন্তার্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উপলক্ষ্যে বাগেরহাট জেলার শরণখোলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে ইউএনও’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সিপিপির টিম লিডার হাবিবুর রহমান ফকির, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মামুনুর রশিদ, আসমাল হোসেন প্রমূখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ