আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বাগেরহাট জেলার রামপালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি মোস্তাককে দণ্ড প্রদান

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, রামপালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাক আহমেদ (৪৫) নামের এক মাদক কারবারি কে ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার এ দণ্ড প্রদান করেন।

জানাগেছে, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাটের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে ও যৌথ পরিচালনায় সোমবার সকাল পৌনে ৮ টায় মাদক উদ্ধারে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার শ্রীকলস গ্রামে রজব আলীর পুত্র মাদক ব্যাবসায়ী মোস্তাক আহমেদ (৪৫) কে আটক করা হয়। তার ঘর তল্লাশি চালিয়ে কোভিন নামের এক বোতল মাদক ও কিছু গাজা পাওয়া যায়।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তি কে রামপাল থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ