খ.ম. নাজাকাত হোসেন সবুজ।
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, মোল্লাহাটে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। বুধবার দুপুের উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনের সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কালিপদ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সন্দ্বিপ বিশ্বাস, আটজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মুকুল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আসাদ মোল্লা, উদয়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রুবেল কাজি, চুনখো ইউনিয়ন যুবলীগ সভাপতি শরীফ রমজান হোসেন, সাধারন সম্পাদক মুন্সি মিজানুর রহমান ,গাংনী ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ আবুল বশার, ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফোরকান শেখ, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু,ও রনি শিকদারসহ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী রুপা চেীধুরীর আশু সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মানজুরুল হক।