আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বাগেরহাট জেলার কচুয়ায় সাংবাদিকদের দুই দিন ব্যাপি প্রশিক্ষন কোর্স সম্পন্ন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, কচুয়ায় সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিন ব্যাপি এই কর্মশালা শেষ হয়েছে। শনিবার(১৪ নভেম্বর) দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু অডিটরিয়মে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে এই কর্মশালা শেষ হয়।

প্রেসক্লাব অডিটরিয়ামে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সোহেল রানা, বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান।

সমাপনি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব ড. মোঃ গোলাম ফারুক, যুগ্ম-সচিব আয়েশা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, আর্মেনিয়া থেকে যুক্ত হন প্লাটফর্ম ফর ডায়লগ (পিফরডি)’র দল নেতা আর্সেন স্টেফেনিয়ান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবু জাফর গাফ্ফারী, জাহিদ রিপন প্রমূখ।

বাংলাদেশ সরকার ও ইউরোপীয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে পিফরডি প্রকল্পের আওতায় সাংবাদিকদের এই প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষনে বাগেরহাট জেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন গণ মাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেছেন। শুক্রবার সকালে শুরু হওয়া দুইদিন ব্যাপি এই প্রশিক্ষন শনিবার দুপুরে সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণের মাধ্যমে শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ