আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বাগেরহাটে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরন

মোরেলগঞ্জ (বাগেরহাট)  প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ:
বাগেরটের মোরেলগঞ্জে (মোরেলগঞ্জ-শরণখোলা) বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলনের ঐচ্ছিক তহবিল থেকে অসচ্ছল পরিবারের মাঝে অনুদানের চেক বিতরন।
শুক্রবার (১০ ডিসেম্বর)  সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে স্হানীয় সংসদ এ্যাড.আমিরুল আলম মিলন উপস্থিত থেকে অসচ্ছল ৩০ পরিবারের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মো.হুমায়ুন কবির মোল্লা,উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি মো.মুনসুর আলী হাওলাদার প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ