আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বর্ণাড্য আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বনভোজন সম্পন্ন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ :
মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) পিরোজপুর ভান্ডারিয়া হরিণপালা ইকোপার্কে  দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহযোগী সদস্যদের অংশগ্রহণে বনভোজনের পুরোটা সময় আনন্দ-আমেজে ভরে উঠে।
দুপুরে খাবারের পর্ব শেষে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকসহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বিকেলে  বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মোরেলগঞ্জ উপজেলা  প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক, সহ-সভাপতি  অধ্যাপক এইচএম জসিম উদ্দিন শাহিন সহ  অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ