আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ফুলবাড়ী সীমান্তে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি এক যুবক আটক

রনবীর রায়, ফুলবাড়ী, প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে মাছ ধরে বাংলাদেশ আসার সময় এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবির সদস্যরা।
শুক্রবার অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা করেছে। আটককৃত ওই বাংলাদেশির নাম মিলন চন্দ্র রায় (২৬)। তিনি উপজেলার সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা গ্রামর পরশ চন্দ্র রায়ের ছেলে।
বিজিবি জানায়, গত ১৭ই আগস্ট বৃহস্পতিবার রাতে উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকার কাঁটাতারের বেড়ার বাহিরে একটি ডোবায় মাছ ধরতে যান ওই বাংলাদেশি। পরে মাছ ধরা শেষে গভীর রাতে বাংলাদেশ প্রবেশের সময় আন্তজার্তিক মেইন পিলার নং ৯৪০ এর সাব পিলার ২ এস’র নিকট থেকে গংগাহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল মিয়া জানান, রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানায় সোপর্দ করে তার অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ