আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও দৈনিক লোকায়ন পত্রিকায় গত ২৫ অক্টোবর প্রথম পৃষ্ঠায় ৬ কলামে শুপারি গাছ ও সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে।

প্রকৃত বৃত্তান্ত মো: দুলাল হোসেন আইন মান্যকারী শান্তি প্রিয় মানুষ। এস,এ ২০০ ও খারিজ খতিয়ান ভুক্ত ২৬৭৮ দাগ নং হতে ১.৮৩ একর হতে ৩৩ শতক ও ২৬৭৯ ৬৭ শতক হতে ১১১২ শতক মোট ৪৪ ১২ শতক জমি এস এ রেকডিও মালিক হইতে ক্রয় করিয়া পৌত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া বাংলাদেশ সরকারের কৃষি ব্যাংক হতে ২০০৯/২০১০ অর্থ বছর হতে কৃষিঝণ গ্রহন করিয়া অদ্যাবদি চাষাবাদ করে আসিতেছি।

ইতি পূর্বে মো: আলমগীর ও তার পিতা অবৈধভাবে উক্ত জমিতে অনুপ্রবেশের চেষ্টা করিলে আমি মো: দুলাল হোসেন বাদী হইয়া এম পি ৬৩/২২নং ১৪৪ ধারায় মোকদ্দমা আনায়ন করি।

বর্তমানেও উক্ত জমিতে আদালত কতৃক ১৪৪ ধারা জারী চলমান রহিয়াছে। আলমগীর উক্ত জমির উপর রাতের অন্ধকারে ইট ফেলিয়া অবৈধভাবে প্রবেশ করিয়া জমিতে থাকা শিতকালীন সবজি মূলাক্ষেত ও কতক শুপারি গাছ নষ্ট করিয়াছে।

অবৈধ অনুপ্রবেশ হইতে পরিত্রান পাইবার আশায় মিথ্যা কতকউক্তি মিলে সাজানো নাটক করিয়া গত ২৪/১০/২০২২ একটি মোকদ্দমা আনায়ন করিয়াছেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতই ব্যবস্থা গ্রহন করবেন।

বাদী মো: দুলাল হোসেন এর ভাবমুক্তি নষ্ট করিবার প্রয়াসে ও অবৈধভাবে জমি বেদখল করিবার প্রয়াসে এরুপ সাজানো ভাবে কতক মিথ্যা উক্তি দিয়ে দৈনিক লোকায়ন পত্রিকার সংবাদাতা আমার স্বাক্ষাতকার না নিয়ে মন গড়া এক তরফা ভাবে সংবাদ প্রকাশিত করে আমাকে মানহানী ও হেয়প্রতিপূন্য করেছে। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মো: দুলাল হোসেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ