নিজস্ব প্রতিবেদক :
রংপুরের পীরগঞ্জ উপজেলার বালুয়া পাড়া, সাতগড়া, ধুলগাড়ি ও জাগিরপাড়া গ্রামের প্রায় ১০০ জন হতদরিদ্র মানুষকে শীতের উষ্ণতা ছড়াতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। কম্বল পেয়ে অনেকেই হাসি মুখে বলেন প্রচন্ড শীতে রাত্রে শীত বস্ত্রের অভাবে ঘুমাতে পারি না। অভাব অনটনের সংসারে শীত বস্ত্র কেনারও সামর্থ নাই। আজ ভালো লাগছে কম্বল পেয়ে। উল্লেখ্য সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রাতাশা সামাজিক সংগঠনের এডমিন মিস সাথী আক্তার লিজা বলেন আমার গ্রামে যাতে কোন দুস্থ মানুষ শীতের কষ্ট না পায় তার জন্য আমার সামর্থ্য অনুযায়ী শীত বস্ত্র বিতরন করেছি