মোঃ সুমন ইসলাম,রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করায় একজনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আটককৃত যুবক হলো উপজেলার বড়আলমপুর ইউপির হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুল ইসলাম (১৭) । সে উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।
পুলিশ সুত্রে জানাগেছে, গত ৭ জুলাই হ্যালো পীরগঞ্জ গ্রুপ নামক ফেসবুক গ্রুপে গফ (ঝধুশধঃ) নামক ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি করে পোস্ট করে। শোকের মাসে বঙ্গবন্ধুর এই অবমাননা কেউ মেনে নিতে পারেন নাই। ফলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশ আরো জানায় উক্ত ফেসবুক পোস্টকারী ১০০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবিতে মাস্ক সেট করিয়া “বাঙ্গালী পারে না এমন কোন কাজ নাই, এটাই দেখার বাকী ছিলো” লেখা ছবি যাহার ক্যাপশন হিসেবে “আমরাও পারি” লিখিয়া পোস্ট করেন। উক্ত ফেসবুক পোষ্টের ফলে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পীরগঞ্জ থানা পুলিশ কাল বিলম্ব না করে গতকাল রোববার অভিযান পরিচালনা করে সন্ন্যাসী বাজার থেকে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি এনড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। এসময় আটক ছাত্রের জব্দকৃত এ্যান্ডয়েড মোবাইল ফোন থেকে তার তথ্যমতে ফেসবুক আইডি লগইন করে “হ্যালো-পীরগঞ্জ,রংপুর” নামের ফেসবুক গ্রুপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবিতে মাস্ক সেট করিয়া পোস্টের সত্যতা পাওয়া যায়।
আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর ফেসবুক আইডি পর্যালোচনা করিয়া দেখা যায় যে, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছবি ব্যবহার করিয়া ব্যাঙ্গাত্যক পোস্ট করেন এবং বিভিন্ন উস্কানি মূলক জিহাদী গান নিজ ফেসবুকে শেয়ার করেন। এব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলা নং-৬। আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।