আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন লেগে পুড়লো প্রায় ২ হাজার মুরগি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়  পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুইহাজার হাজার মুরগি পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের বিকে পোল্ট্রি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফার্মের মালিক বিবেকানন্দ রায় জানান, রাত সাড়ে ১১টার দিকে ফার্মে হঠাৎ করেই আগুন দেখতে পান তারা। নিজেরা চেষ্টা করেও আগুন নিভাতে না পারে । ২০ মিনিটের মধ্যেই ফার্মের ২ হাজার লেয়ার ও ব্রয়লার মুরগি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই ফার্মের মালিক ধারণা করছেন বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সরকারিভাবে ফার্মের মালিককে আর্থিক সহায়তা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ