-
- রংপুর
- পারিবারিক দ্বন্দে মারামারী উভয়পক্ষের আহত-২ থানায় অভিযোগ
- প্রকাশের সময়ঃ August, 23, 2022, 9:33 pm
- 229 বার পড়া হয়েছে
এম এ রহিম লালমনিরহাটঃ প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক দ্বন্দে জুল হক এর ছেলে জাহাঙ্গীর কে ডাং মার করার অভিযোগ উঠেছে মৃত. শুক্কুর আলীর ছেলে ইছামুদ্দিনের বিরুদ্ধে। মারামারী আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
ভুক্তভোগীর স্থানীয় থানায় লিখিত অভিযোগ।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জুল হক এর ছেলে জাহিদুল ইসলাম এর সাথে একই এলাকার ইছামুদ্দিনের মেয়ের বিবাহ হয় প্রায় ৫ বছর আগে।
জাহিদুলের বউ এর সাথে তার শাশুড়ীর মনোমালিন্য সৃষ্টি হলে, গত শনিবার রাতে জাহিদুলের সাথে তার বাবার কথা কাটাকাটীর এক পর্যায়ে তার শশুর বাড়ির লোকজন বাড়ীর উঠানে প্রবেশ করে এলোপাতাড়ি ভাবে মার ডাং শুরু করে।
এতে আহত হয় জাহিদুলের ভাই জাহাঙ্গীর আলম। এ বিষয়ে অভিযোগ কারী জুল হক বলেন,আমার প্রতিবেশী ইছামুদ্দীনের মেয়ের সাথে আমার ছেলে জাহীদুলের ৫ বছর পুর্বে বিবাহ হয়। তাহারা সুখে শান্তিতে ঘড় সংসার করাকালীন বউ শাশুড়ীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে,
গত শনিবার রাতে আমার ছেলে জাহিদুলের সাথে আমাদের কথা কাটাকাটীর এক পর্যায়ে তার শশুর বাড়ির লোকজন পুর্ব পরিকল্পিতভাবে আমার উঠানে আসিয়া এলোপাতাড়ি ভাবে মার ডাং করে। এতে আমার ছেলে জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত লাগলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করায়। পরে আমি ৮ জনের নামে ন্যায় বিচারের দাবিতে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত ইছামুদ্দিন সহ অন্যান্য অভিযুক্ত ব্যাক্তিরা এ বিষয়ে বলেন, আমরা তাদেরকে ডাংমার করি নাই, ওদের হাতের লাঠির আঘাতে জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়।
উল্টো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এবিষয়ে হাতীবান্ধা থানা অফিসার্স ইনচার্জ শাহাআলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এই বিভাগের আরও সংবাদ