আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পাটগ্রামে গ্রীন ভয়েসের বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্যবিবাহ আর নয়, ভবিষ্যতের পৃথিবী করবো জয় এ স্লোগান কে সামনে রেখে গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গ সংগঠন বহ্নিশিখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চৌরাস্তার মোড়ে ওই উপজেলা বহ্নিশিখার আয়োজনে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। এতে ওই উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

উপজেলা বহ্নিশিখা শাখার টিম লিডার আজমেরি হক কণার সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক জান্নাতুল ফিজা, লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি রেদোয়ান হোসেন রাঙ্গা, খুলনা বিভাগ শাখার সমন্বয়ক হাফসা তাজনিম, সদস্য তৌহিদ হাসান প্রধান তপু প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ