আবু সাহাদাৎ বাঁধন নড়াইল প্রতিনিধি:
গতকাল ২৬ মার্চ ২০২১ রোজ শুক্রবার মাইজপাড়া কলেজ মাঠ প্রাঙ্গনে FSDO এর আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সাংগাঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নড়াইল জেলা FSDO এর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন FSDO এর প্রতিষ্ঠিতা দেব বিশ্বাস। কমিটিতে নড়াইল জেলা FSDO এর সভাপতি জিলহজ্জ উদ্দীন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ স্থান পাই। যশোর থেকে শুরু হওয়া সংগঠনটি আজ দেশের কয়েকটি জেলায় শাখা চালু করছেন। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি আসাদুজ্জামান,সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান অপু,অর্থ সম্পাদক মাহিদ হাসান,দপ্তর সম্পাদক আবু হাসান, রক্তদান সম্পাদক শাহিনুর,ত্রান বিষয়ক সম্পাদক রহমাতুল্লাহ, মানব অধিকার বিষয়ক সম্পাদক রিপন, ক্রিড়া সম্পাদক মেহেরব মোল্ল্যা,প্রচার সম্পাদক মৃদুল সিকদার,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ মোল্লা,ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মনোনীত হয়েছেন। অনুষ্ঠানে দেব বিশ্বাস বলেন, FSDO এর কাজ মূলত মানবিক কাজ করা। আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি আশা করি জিলহজ্জ এবং রাজু তার বাকী কমিটিদের নিয়ে নড়াইলে আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে এবং আলোচনা অনুষ্ঠান শেষে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।