আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

হাবিবুর রহমান নড়াইলঃ

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে রাজ্জাক মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধকে ঘরের মধ্যে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাজ্জাক মল্লিক নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাজ্জাক মল্লিক কামালপ্রতাপ গ্রামে নিজ বাড়িতে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, কে বা কারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ আটক হয়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ