নড়াইল প্রতিনিধিঃ
আজ (১১নভেম্বর ২০২০) বুধবার সকাল থেকেই নড়াইলে মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করায় আটক সহ জরিমানা আদায় করা হয়।এসময় নড়াইল সদর,লোহাগড়া,কালিয়ায় মাস্ক পরিধান করতে জনসাধারণ কে সচেতন করতে মাঠে নামেন নড়াইল জেলা প্রশাষনের কর্মকর্তাগণ।
নড়াইল শহরের রুপগন্জ বাজার, রাস্তাঘাট,বাস,ইজিবাইক সহ অলিগলিতে এ অভিযান চালান মোবাইল কোর্ট। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন।
এসময় জনসাধারণ কে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মাস্ক ছাড়া বাহিরে বের হলে মোবাইল কোর্ট এর আওতায় আনা হবে,জরিমানা সহ জেলও হতে পারে। রাস্তায় হাটবাজারে সব সময় থাকবে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ,বাহিরে বের হবার আগেই মাস্ক নিয়ে বের হবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি,সুন্দোর আগামি গড়ি,নিজে সুস্থ্য থাকি নিজের পরিবার কে নিরাপদে রাখি।