আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে হবখালি ইউনিয়ন

 

নড়াইল সদর প্রতিনিধি:

আজ ২৫ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১০ টায় নড়াইল শহরের চৌরাস্তায় ১৫ই আগষ্ট ১৯৭৫ জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মাষ্টার মাইন্ড খুনী জিয়ার মরণোত্তর বিচারের দাবীতে নড়াইল জেলার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ঐতিহাসিক মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রতিটি ইউনিয়নের মতো এই কর্মসূচিতে অংশ নেয় নড়াইল সদর উপজেলার ২নং হবখালি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।উপস্থিত ছিলেন ২নং হবখালী ইউনিয়নের শু যোগ্য চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম চঞ্চল।আরো উপস্থিত ছিলেন ২নং হবখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তাকিউর রহমান সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।হবখালি ইউনিয়নকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল।সকল নেতাকর্মীর বক্তব্য একই যে আমরা ৭৫ নৃশংস হত্যাকান্ডের মরণোত্তর বিচার চাই।২নং হবখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তাকিউর রহমান হাওর কন্ঠ ২৪ কে জানান,ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বন্ধুবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়া হয়েছিলো।দেশে আইনের শাসন থাকলে যেকোনও হত্যার বিচার হওয়াটা স্বাভাবিক। তবে যে দেশ প্রমাণ করতে চায় তারা আইনের শাসনে বিশ্বাস করে না, সেই দেশের শাসকরা এমন আইন করেন যাতে কোনও হত্যাকাণ্ডের বিচার না হয়। দুঃখজনক হলেও বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করা হয়েছিল।আমরা এখন সেই হত্যাকারীর মরণোত্তর বিচার চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ