আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে ছয় ইটভাটাকে জরিমানা, উচ্ছেদ ১০ ইটভাটা 

নড়াইল  প্রতিনিধি:
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটাভাঙ্গা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত ২২ ও ২৩ ডিসেম্বর এই দুই দিনে জেলায় মোট ১০টি ইটভাটা ভাঙ্গা হয়েছে। এই সময়ে আরো ৬টি ইটভাটাকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর টিম।
পরিবেশ অধিদপ্তর যাশোর অঞ্চলের উপপরিচালক সাঈদ আনোয়ার’র নেতৃত্বে কালিয়া উপজেলার ৪টি ইটভাটা ভাঙ্গা হয়েছে এবং ৬টি কে জরিমানা করা হয়েছে।
এছাড়া বুধবার (২৩ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারসহ ফায়ার সার্ভিসের লোকেরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ