আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে চলছে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশের টহল”

আবু সাহাদাৎ বাঁধন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে চলছে ১২ দিনের মত কঠোর লকডাউন। আজ শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ বিজিবি ও পুলিশকে টহল দিতে দেখা গেছে। জেলায় শুক্রবার ৭৫ জন করেনা আক্রান্ত হয়েছে মৃত্য হয়েছে একজনের। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতংশ।
নড়াইল জেলার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রজ্ঞাপনে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পরবর্তী ৭ জুলাই রাত ১২ পর্যন্ত জেলার সর্বত্র কঠোর লকডাউন পালিত হবে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার শতকরা ৩০ দশমিক ৪৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ৯২ জন সুস্থ হয়েছে। আজ শুক্রবার পযর্ন্ত ৬৯৫ জন করোনায় আক্রান্ত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ