আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলে কেয়ারগিভার ইনষ্টিটিউটের উদ্বোধন করলেন:এমপি মাশরাফি

নড়াইল সদর প্রতিনিধি :
নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভার ইনষ্টিটিউট অব নড়াইলের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। মঙ্গলবার দুপুরে নড়াইল শহরের আশ্রম রোডে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কেয়ারগিভার ইনষ্টিটিউট অব বাংলাদেশ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাক্তার মো: বাসীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেয়ারগিভার ইনষ্টিটিউট অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম মনিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, পরিচালক ইঞ্জিনিয়ার মো: জামাল হোসেন, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান,জেলা পরিষদ সদস্য মো: বরকত, কেয়ারগিভার ইনষ্টিটিউট অব নড়াইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: করিম আলী আবু সিনা, অধ্যক্ষ ফাতেমা ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা উদ্বোধনী অনুষ্ঠানটি পরিদর্শন করেন।  বক্তারা বলেন, কেয়ারগিভার ইনষ্টিটিউট অব নড়াইলের কারিগরি শিক্ষা গ্রহণ করে একজন শিক্ষার্থী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে।এখান থেকে বিভিন্ন ট্রেডের ৬মাসের কোর্স সম্পন্ন করা দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে দেশ ও বিদেশে।এখানকার কোর্স সম্পন্ন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ