নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায়, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জোসেপ মুন্সি,সঞ্চলনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরীয়ার মীম,সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ,নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু,লোহাগড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক,সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ইকো,লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি আল-আমিন সুজন,সাধারণ সম্পাদক ফয়সাল ফকির ইমরান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রোমান রায়হান,ছাত্রলীগ নেতা শিমুল খানসহ লোহাগড়া উপজেলা পৌর ও লোহাগড়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি,সাধারাণ সম্পাদক ও অন্যান্য নেতা কর্মীরা।নেতারা বলেন বাংলাদেশ ছাত্রলীগ বজ্ঞবন্ধুর হাতেগড়া সংগঠন।লোহাগড়া উপজেলা,পৌর এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি ৮ বছর অতিবাহিত হয়েছে তাই ছাত্র রাজনীতি তে নতুন নেতৃত্ব গঠন এর লক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে খুব দ্রুত সময় এর মধ্যে নতুন নেতৃত্ব গঠন করা হবে।