আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নড়াইলের কালিয়ায় ট্রাক্টর চাপায় ১ কিশোরের মৃত্যু 

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় ট্রাক্টরচাপায় আলিফ (১৭) নামে এক কিশোর স্কাভেটর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১৬ (ডিসেম্বর) বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কালিয়া উপজেলার পাটকেলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এমতাবস্থায়  কিশোরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আলিফ শেখ (১৭) নড়াইল শহরতলীর মূলদাইড় গ্রামের কালু শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিজেদের স্কাবেটর নিয়ে চালক আলিফ বুধবার পাটকেলবাড়ি এলাকায় একটি ইটভাটায় মাটি কাটার কাজে যায়। সেখানে কাজের এক ফাঁকে আলিফ তার স্কাভেটর থেকে নেমে কোন কারণে সেটির পিছনে যায়। এ সময় একইস্থানে মাটি বহনের কাজে নিয়োজিত ট্রলি সংযোজিত একটি ট্রাক্টর পেছন দিকে যেতে গিয়ে আলিফের স্কাভেটরের সঙ্গেই লেগে গিয়ে তাকে পিষে দেয়। এতে সে গুরুতর আহত হন।এ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ