নড়াইল সদর প্রতিনিধিঃ
নড়াইলের হবখালী ইউনিয়নের তৃতীয় বারের মত সংরক্ষিত মহিলা আসনে সদস্য হতে সকলের নিকট দোয়া প্রার্থী-খদেজান বিবি।নেত্রী নয়,সেবিকা হতে চাই।মোছাঃ খদেজান বিবি, সংরক্ষিত মহিলা সদস্য-১,২,ও ৩ নং ওয়ার্ড, ০২নং হবখালী ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলাঃ নড়াইল । তিনি সমাজের সমস্যাগুলো-বাল্য বিবাহ, মাতৃ মৃত্যু, যৌতুক, বহু বিবাহ, নারী নির্যাতন, গর্ভবতী ও প্রসূতী মায়ের টিকাদান, বিভিন্ন কর্মসংস্থানের অভাবে দারিদ্রতা চিহ্নিত করে সমাধানের জন্য ব্যাপক ভূমিকা পালন করে আসছেন । তিনি ধাত্রী ও সেবিকা হিসাবে বিভিন্ন সরকারী/বেসরকারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন । সমাজে তার ধাত্রী বিদ্যার খুব সুনাম রয়েছে । তিনি রাত-দিন গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবা করে যাচ্ছেন এবং যেকোন সময় কোন বিপদে ডাকলে ছুটে যান । তিনি নিজস্ব জমি দান করেছেন।