জলিল বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নিলামে বালু নিয়ে বিপাকে পড়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সতিস বর্মন। দিনাজপুরের উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর খনন কৃত
বালু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স ট্রেডার্স ৩নং লটের ৮.১০.২.১৩.১৪ স্থানের আনুমানিক ১৫ ৯০৬২৪.০০ পরিমাণ বালু এর জন্য প্রায় ১২ লক্ষ টাকার বিনিময়ে স্বত্ব সাপেক্ষে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নিলামে অংশগ্রহণ করেন বালু লট পেয়ে ব্যবসায় করতে গিয়ে বিপাকে পড়েছেন।
কিন্তু আইন মেনে উল্লেখিত ঘাট থেকে বালু উত্তোলন করতে গিয়ে নানা বাঁধা ও সমস্যায় পড়তে হচ্ছে সতিস বর্মন কে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গত ১৯ /০৭/২০২২ ইং তারিখের মধ্যে ডাককৃত স্পট থেকে বালু অপসারণের সময় নির্ধারণ করা হয়।
কিন্তু উক্ত স্পট থেকে বালু সরানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত উদ্যোগে আংশিক রাস্তা নির্মাণ এবং দৈনন্দিন চলাচলের অপর রাস্তাটিও মেরামত করতে হয়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে অতি বৃষ্টির প্রচন্ড পানির চাপে তফশীল বর্ণিত ঘাট /স্পটে যাতায়াতে জন্য সাময়িভাবে নির্মিত রাস্তাটি ও জনসাধারণের ব্যবহার যোগ্য রাস্তাটি বারবার সম্পুর্ণভাবে নষ্ট হতে থাকে।
অপরদিকে রাস্তা মেরামত করতে গিয়ে প্রতি নিয়তই জনগণের বাধার মুখে পড়তে হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ।