আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ধর্ষণের দ্রুত বিচার দাবি শরণখোলা শিক্ষার্থীদের

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

স্বাধীন দেশে পেলাম কি? ধর্ষণ ছাড়া আবার কি! গর্বের দেশে ভাত জোটে ক্লেশে, কাজ পেতে লাগে ক্ষমতা, ধর্ষিতা হতে লাগেনা ডিগ্রি-বয়স-ধর্ম-যোগ্যতা, আমার বোনের চোখে জল কেনো? এমন অসংখ্য প্রতিবাদী স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে ধর্ষণের বিচার দাবি করেছে বাগেরহাটের শরণখোলার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লারে সামনে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, মানুষ মানুষের জন্য সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য ইমন হোসেন, রাখি রাণী হালদার, শফিকুল ইসলাম, জান্নাতুল বুশরা, রুবিনা ইসলাম, ওবায়দুল ইসলাম প্রমুখ।

বক্তারা ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সরকারের কাছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ