কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের দৌলতপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন। আহবায়ক এম এ মান্নান ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ মাহি বিশ্বাসকে নির্বাচিত করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি অনুমোদন দেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান ৷ এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি তমেজ উদ্দিন ইউসুফ। আরোও উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান। এছাড়াও সে সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান মিন্টু, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীর, সদস্য খোমিনী ও কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন সে সময় উপস্থিত ছিলেন।