মোঃ সুমন ইসলাম,
রংপুর প্রতিনিধি :
রংপুরের গংগাচড়ায় বৈরী আবহাওয়ার মধ্যে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬) নামে ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফজরের নামাজের আগে চর চল্লিশসালে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যায়। ওই সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে মনু ও টাংরু নামে ২ জন ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ৪ জন আহত হন। তারা সবাই গজঘন্ট ইউনিয়নের জয়দেব কালিরচর গ্রামের বাসিন্দা।