আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৬ ইং

তাহিরপুরে ছাত্রদল নেতা জানে আলম আবিরের উদ্যোগে ইফতার মাহফিল

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবিরের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ভবণের পিছনে শনির হাওরের পাড়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজ্জামিল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহ্বায়ক দেবাশীষ রায়, রাহাত হাসান রাব্বি, সুহেল কবির, আল মামুন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন, গোলাম সরোয়ার ওহি।

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

ছাত্রদল নেতা জানে আলম আবির তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁদের নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ