মাহমুদুল হাসান ইউসুফ :
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ের উত্তর লক্ষিপু্র ডারার পাড় (দামিয়া হযরত আবু-বকর সিদ্দিক (রা) কাওমিয়া লিল্লাহ বোডিং মাদ্রাসায়)
শুভ আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে তারুণ্যের স্বপ্ন মানবতার কল্যাণ (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন) এতিমখানায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলে মোঃ রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান ৩নং ইকরচালী ইউনিয়ন পরিষদ, তারাগঞ্জ, রংপুর।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইউসুফ বলেন আমরা আমাদের সংগঠনের আনুষ্ঠানিক যারা উপলক্ষ্যে আজকে ৮০ টি কম্বল ও মাস্ক বিতরণ করলাম। আমরা উদ্যোগ নিয়েছে পর্যাক্রমে আরো এতিমখানায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করবো।
আরোও বলেন সংগঠনের সভাপতি গোলাম মওলা স্বপ্নিল প্রামাণিক আমরা সংগঠনের সদস্যদের অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৩১ জন। আমরা আগামীতে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তার জন্য চাই সর্বস্থরের মানুষের সহযোগিতা এবং দোয়া।
“তারুণ্যের স্বপ্ন মানবাতার কল্যাণ”
(একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
তারাগঞ্জ, রংপুর