মাহমুদুল হাসান ইউসুফ, রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ইকরচালী ইউনিয়নের বামনদিঘী ইকোপার্ক নামক স্থানে
“তারুণ্যের স্বপ্ন মানবতার কল্যাণে”
একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর রোজ মঙ্গলবার বামনদিঘি ইকোপার্ক প্রাঙ্গণে গোলাম মাওলা স্বপ্নিলের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে মাহমুদুল হাসান ইউসুফ নের্তৃত্ব দেন উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিউর রহমান লিংকন, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ইকরচালী ইউনিয়ন শাখা, তারাগঞ্জ, রংপুর
উক্ত মতবিনিময় সভায় সংগঠনের নামকরণ ও ভবিষ্যতৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। মাহমুদুল হাসান ইউসুফ বলেন অতি শীঘ্রই এতিমখানায় শীতবস্ত্র ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক ভাবে শুভযাত্রা করতে যাচ্ছি। আশাকরি সকলের সহযোগিতায় কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যেতে পারব। এজন্য সকলের সহযোগিতা চাই।