আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তারাগঞ্জে ট্রাক–ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ২ নিহত ২

 

মাহমুদুল হাসান ইউসুফ, রংপুর জেলা প্রতিনিধি :

রংপুর–সৈদপুর মহাসড়কে আজকে দুপুর ২টার দিকে তারাগঞ্জ ইকরচালি পাকার পুল নামক স্থানে একটি ছোট ট্রাক ও একটি বড় ট্রাক ওভার টিং করার সময় ছোট ট্রাকটি বড় ট্রাকটির মুখোমূখী সংঘর্ষে আহত ২ ও নিহত ২জন।

দূর্ঘটনার বিষয়ে তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন যে, ছোট ট্রাকটিতে চার জন ছিলো তার মধ্যে দুইজন ছিটকে পরে যায় আর দুই জন ওখানে চাপা পড়ে মারা যায়। এই ঘটনা শুনে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং তারাগঞ্জ ফায়ার সার্ভিস অতি তাড়াতাড়ি সেখানে পৌছায়।

তিনি আরও বলেন যে যারা আহত হয়েছে তাদেরকে তারাগঞ্জ মেডিকেলে হসপিটালে দেওযা হয়েছে। সেইসাথে মৃত্য ব্যাক্তিদের পরিচয় নিশিত করে তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে। এক্সিডেন্টের গাড়ি দুটি ও লাশ পুলিশ হেফাজতে আছেন তারাগঞ্জ হাইওয়ে থানায়।

ঘটনা স্থানে উপস্থিত হন তারাগঞ্জ উপজেলার ইউএনও এবং তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান। তারা বলেছেন যে দূত ঘটনাটি তদন্ত করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ