আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

তারাকান্দা উপজেলার এক অদম্য শিক্ষক খাইরুল ইসলামের গল্প

 

মাহফুজুর রহমান :

ইতিহাস ঐতিহ্যে অনন্য ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা ছায়া সুনিবিড় শান্ত নিরিবিলি ছোট্র একটি গ্রাম আমশোলা।এগ্রামের রাস্তাঘাটের বেহাল দশা থেকে শুরু করে মানসম্মত কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই।কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত এ গ্রামের মানুষদের প্রবল ইচ্ছাশক্তি ও স্বপ্ন পূরণের অদম্য প্রয়াস এগ্রামটিকে আজ গোটা দেশের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।ঠিক তারই একটি বাস্তব রূপ খাইরুল ইসলাম সোহাগ।ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, দূরদর্শী ও সৎ সাহসের অধিকারী।সকল প্রকার প্রতিকূলতা অতিক্রম করে জীবন সংগ্রামের স্রোতে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই মনেপ্রাণে লালন করেছিলেন।ফলশ্রুতিতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও গৌরীপুর সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হন।এরপর তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ থেকে ইংরেজী বিভাগে দারুণ কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।এছাড়া তিনি প্রথম শ্রেণীতে বি.এড ডিগ্রি অর্জন করার পাশাপাশি আইসিটি বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্ত।ব্যক্তিগত জীবনে তিনি একটি কন্যা সন্তানের জনক।কর্মজীবনে তিনি অনেকদিন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী প্রভাষক হিসেবে শিক্ষকতা সহ একাধিক সেক্টরে কাজ করেছেন।বর্তমানে তিনি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত দুখু মিয়া বিদ্যানিকেতনে ইংরেজী লেকচারার হিসেবে কর্মরত।উল্লেখ্য গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের অধিকাংশই হতাশ ও কিছুটা মানসিক চাপে ভুগছে।এমতাবস্থায় বহুমুখী প্রতিভার অধিকারী অভিজ্ঞ শিক্ষক খাইরুল ইসলাম সোহাগ ভাবলেন এই দুঃসময়ে ছাত্রছাত্রীদের কল্যাণে কিছু করা যায় কিনা।এরপর থেকেই তিনি মূলত অনলাইন ক্লাসের উপর গুরুত্ব দিয়ে নিয়মিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় এখন পর্যন্ত তিনি পাঁচটি অনলাইন পেইজে নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে অনেক উপকৃত হচ্ছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষক খাইরুল ইসলাম সোহাগ বলেন শিক্ষকতা একটি মহান পেশা।এটি এমন একটা প্লাটফর্ম যেখান থেকে আপনি তরুণ প্রজন্মকে সরাসরি গাইডলাইন করতে পারবেন।এজন্য তিনি এই মহান পেশাটাকে বেঁচে নিয়েছেন। তিনি বলেন করোনা মহামারীতে শিক্ষার্থীরা যখন হতাশ তখন তাদের কল্যাণার্থে কিছু করতে পেরেছি বলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি আরোও বলেন সকল শিক্ষার্থীদের কাছে এখন স্মার্টফোন নেই।তাই কিছু শিক্ষার্থী এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে।স্মার্টফোন কেনার সক্ষমতা না থাকা এসকল শিক্ষার্থীদের পাশে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।তরুণ প্রজন্মকে নিয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন আজকের তরুণেরাই আগামীদিনের ভবিষ্যত। তরুণেরা যথাযথ শিক্ষা পেলে তারাই আগামী দিনের সত্যিকারের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে পারবে।তাই তরুণ প্রজন্মকে সুশিক্ষা অর্জনের আহবান জানান তিনি।বহুমুখী প্রতিভার অধিকারী খাইরুল ইসলাম সোহাগ আরো বলেন আমি যে গ্রাম থেকে বেড়ে উঠেছি সেটি সুযোগ সুবিধা বঞ্চিত একটি গ্রাম।এগ্রামকে আমি অত্যন্ত ভালবাসি। অদূর ভবিষ্যতে এই এলাকার অসহায় মানুষদের পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়নেও অংশীদার হতে চাই। এক্ষেত্রে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ