মাহফুজুর রহমান :
ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলার সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা একটি শান্ত নিরিবিলি গ্রাম তিলাটিয়া।সুশিক্ষা অর্জনের জন্য এগ্রামে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে।কিন্তু প্রবল ইচ্ছাশক্তি ও বহুল কাঙ্কিত স্বপ্ন পূরণের অদম্য প্রয়াস এগ্রামের মানুষদেরকে বিশ্বের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।ঠিক তেমনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল কৃষিবিদ মোঃ সাদ্দাম হোসেন খান।ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত,ভদ্র ও বিনয়ী।সকল প্রকার প্রতিকূলতা মোকাবেলা করে জীবন সংগ্রামে কিভাবে অগ্রসর হতে হয় সেই স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই মনেপ্রাণে লালন করেছিলেন।ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জালশুকা কুমুদগন্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে মাধ্যমিকে জিপিএফাইব ও ময়মনসিংহে অবস্থিত অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ ফাইব অর্জন করেন। সফলতার এই ধারা অব্যাহত রেখে তিনি দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিষয়ে অনার্স এবং কীটতত্ত্ব বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।সার্বিক বিষয়ে কৃষিবিদ মোঃ সাদ্দাম হোসেন খানের সাথে জানতে চাইলে তিনি বলেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশ ও জাতির কল্যাণে কিছু একটা করব।একদম তৃণমূল পর্যায়ে দেশের জনগণের জন্য কাজ করব।ফলশ্রুতিতে তিনি নিজের মেধা ও মননশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক পরীক্ষায় অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হন।বর্তমানে তিনি নেত্রকোণা সদর উপজেলায় বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।এ ব্যাপারে তিনি আরো বলেন ইচ্ছা ছিল আরো অনেক উচ্চ পর্যায়ে চাকুরী করার।কিন্তু দেশের মানুষের প্রতি আমার ভালবাসা প্রবল,আমি সবসময় দেশের মানুষের অত্যন্ত কাছে থাকতে চেয়েছি।পুলিশের উপপরিদর্শক পেশা এমন একটা প্লাটফর্ম যেখানে প্রত্যক্ষভাবে জনগণের কল্যাণে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।সেই সাথে তরুণ প্রজন্ম যাথে বিপথে অগ্রসর হতে না পারে সেজন্য তাদেরকে আইনগতভাবে দমন করে সঠিক গাইডলাইন করার জন্য এই পেশাটাই সবচেয়ে উত্তম বলে তিনি দাবী করেন।সরেজমিনে পর্যবেক্ষণ করে জানা যায় উপপরিদর্শকের নিজস্ব গ্রাম তথা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অপ্রতুল এবং অত্র ইউনিয়নের বেশ কিছু মানুষ এখনো অসহায় ও দরিদ্র।এব্যাপারে কৃষিবিদ মোঃ সাদ্দাম হোসেন খান বলেন,ছোটবেলা থেকেই এসকল অসহায় মানুষদের দুঃখ দুর্দশা দেখে বড় হয়েছি।আমার খুব ইচ্ছা এই সকল অসহায় মানুষদের পাশে দাড়ানো ও আমার এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখা।তিনি আরো বলেন অদূর ভবিষ্যতে আমি আমার এলাকার মানুষের জন্য আমার সামর্থের সর্বোচ্চটুকু দিতে চাই এমনকি তাদের কল্যাণে কিছু করতে পারলেই আমি মনে করব আমার জীবনটা স্বার্থক।এজন্য তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।