আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ডোমারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ নয়ন ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে আল আমিন নামক চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর স্কুল এ্যান্ড কলেজের পুুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশুটি একই ইউনিয়নের হরিমন্দির পাড়া এলাকার রাজা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা মোমিন জানান, আল আমিনসহ আরো কয়েকজন স্কুলের পুকুরে গোসল করতে নামে।

এ সময় পুকুরে লাফ দিতে গিয়ে ডুবে যায় সে। তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ভাসতে দেখে তাকে উঠাতে যায় হাফিজুল। এ সময় সেও ডুবে অসুস্থ্য হয়ে পড়ে।
মটকপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমত আরা জানান,

পুকুরটি এলাকার সব মানুষ নিয়মিত গোসল করে পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ দেয়া হয়েছে ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাদশাকে।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কাছে আসেনি তবে অভিযোগ দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ