মোঃ নয়ন ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিহীন গাড়ি চালান, বৈধ কাগজপত্র নেই এমন ব্যক্তিদের আইনের আওতায় আনা, সড়কে শৃঙ্খলা ফেরানো,
বেপরোয়া মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়। আজ সোমবার (৬ জুন ২০২২) সকাল থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত ডিমলা উপজেলার ডিমলা-শুঠিবাড়ী অটোস্ট্যান্ড, ডিমলা টি এন টি রোড,
ডিমলা পোস্ট অফিস মোড় এলাকায় ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়”এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সাধারণ সচেতন নাগরিক এবং অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচল করা মোটরসাইকেল চালকদের আটক করে মামলাসহ জরিমানা করা হয়। ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার পাশাপাশি সড়কে শৃঙ্খলা, মোটরসাইকেল আরোহীদের মাঝে শতভাগ হেলমেট ব্যবহার নিশ্চিত করতেই এই অভিযান৷ তিনি আরো বলেন, নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। এতে করে সড়ক দুর্ঘটনা কমে আসার পাশাপাশি সড়কে মৃত্যুর সংখ্যাও কমে আসবে।