আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ-১৪২৯ পালিত

মোঃ নয়ন ইসলাম,ডিমলা:

বৃহস্পতিবার ১৪-এপ্রিল ২০২২ নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪২৯ পালিত হয়েছে ৷

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে, পুনরায় উপজেলা চত্ত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,

মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,

ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বি.এম.আই কলেজের অধ্যক্ষ মো: আব্দুল কাদের, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক প্রশান্ত কুমার দত্ত প্রমুখ। এছাড়াও উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এর প্রধানগন,

ছাত্র-ছাত্রী, স্কাউটস সদস্য, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলো। এবছরে পবিত্র রমজান মাস হওয়ার কারণে দুপুরের মধ্যেই সবধরনের বৈশাখী কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ