আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে সবজির দাম বাড়লেও কমেছে আলুর দাম

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে এবার আবহাওয়া ভাল থাকায় হাটবাজারে সব ধরণের সবজির সরবরাহ বেড়েছে। এসব সবজি পাইকারির চেয়ে খুচরা বাজারে দিগুণ দামে বিক্রি হচ্ছে।এ জেলার কৃষকরা প্রতিদিন ভোর থেকে সদর উপজেলাসহ পাঁচ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎপাদিত সবজি নিয়ে আসেন জেলা শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। এসব সবজির পসরা সাজিয়ে শুরু হয় বেচাকেনা।মিষ্টি কুমড়া, বাঁধাকপি, বেগুন, আলু, লাউসহ নানা জাতের সবজি কিনতে ছুটে আসেন স্থানীয়সহ দুর-দূরান্তের পাইকার ও ক্রেতারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে প্রান্তিক চাষিদের সবজি উৎপাদন ভালো হয়েছে। তাই পাইকারি এ বাজারটিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে সবজির সরবরাহ।গত সপ্তাহের তুলনায় বর্তমানে আলু প্রকার ভেদে কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৮-১২ টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য শাক সবজির দাম কমলেও নতুন সবজি সজনে, ঢেঁড়স ও পটলের দাম ঊর্ধ্বমুখি।পাইকাররা বাজারে সরবরাহ এসব সবজি ক্রয় করে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাঠিয়ে দিচ্ছেন দেশের অন্যান্য জেলাগুলোতে।গোবিন্দনগর সমবায় মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু প্রকার ভেদে ৮ থেকে ১২ টাকা, সজনে, ঢেঁড়স ও পটল ৩০-৩২ টাকা, বেগুন ৬-৮ টাকা, টমেটো ২ থেকে ৫ টাকা, মিষ্টি কুমড়া ১০-১২ টাকা, লাউ প্রতিটি ৮ থেকে ১২ টাকা, বাঁধাকপি প্রতিটি ৮ থেকে ১০ টাকা। আর অন্যান্য শাক সবজি প্রকারভেদে ৩ থেকে ৬ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।আর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছে ক্রেতারা।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ