আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য উদ্ধার,আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা নাহিদ আলম নিউমুনের দোকানে অভিযোন চালিয়ে তিন বক্স প্রায় ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পরিপুরক) ও সাব্বির (২০) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) যৌথ অভিযান চালিয়ে শহরের গোয়ালপাড়া বুড়ির মোড় এলাকায় মের্সাস নিউমুন মেডিসিন কর্ণার থেকে মাদক দ্রব্য উদ্ধার ও একজন মাদক দ্রব্য ক্রেতাকে আটক করা হয়।

আটককৃত সাব্বির গোয়ালপাড়া এলাকার জাপানের ছেলে। মের্সাস নিউমুন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারি জেলা ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম নিউমুন গোয়ালপাড়ার শফি আলম মিঞার ছেলে।

জানা যায়, অভিযান পরিচালানা করার সময় মের্সাস নিউমুন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারি নাহিদ আলম নিউমুন পালিয়ে যায়। আর এসময় তার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করার সময় সাব্বির নামে এক যুবককে আটক করে র‌্যাব।

এছাড়াও ওই দোকানের ভিতর থেকে ৩ বক্স প্রায় ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পুরিপুরক) উদ্ধার করা হয়। এসময় নাহিদ আলম নিউমুনের সহযোগি হাদি নামে এক যুবক একজন র‌্যাব সদস্যর গায়ে হাত তুলেন বলেও জানা যায়।

এছাড়াও এর আগে নাহিদ আলম নিউমুনের দোকানে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ