-
- রংপুর
- ঠাকুরগাঁওয়ে বাস চালকের অর্থদণ্ড
- প্রকাশের সময়ঃ April, 13, 2021, 9:00 pm
- 204 বার পড়া হয়েছে
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
লকডাউন চলাকালীন দূরপাল্লার বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি নির্দেশনা অমান্য করে বাস চালানোর চেষ্টা করায় ঠাকুরগাঁওয়ে এক বাস চালকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার (১২ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ড্রাইভার মেরাজ উদ্দিন ময়মনসিংহ জেলার মো. নবী হাসানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।জানা যায়, আল্লাহর দান নামের ওই বাসটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ৩০জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। ঠিক সেসময় হাইওয়ে পুলিশ বিষয়টি গোপনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানায়।খবর পেয়ে তৎক্ষণাৎ তিনি উপস্থিত হয়ে তাদের সঙ্গে নিয়ে নিয়ে বাসটি আটক করেন। আইন ভঙ্গ করার অপরাধে বাস চালক মেরাজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এই বিভাগের আরও সংবাদ