আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে কাকাকে বাবা বা‌নি‌য়ে মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ভাতিজা

ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
কাকাকে বাবা বা‌নি‌য়ে মুক্তিযোদ্ধা ভাতা তোলার অভিযোগে ভাতিজা জগেন্দ্র নাথ বর্মণকে (৩৩) আটক করেছে পুলিশ।আটককৃত জগেন্দ্র নাথ বর্মণ ঠাকুরগাঁও  সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের ধনি চরণ বর্মণের ছেলে।জানা যায়,সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের ধণিচরণ বর্মণের ছেলে জগেন্দ্র নাথ বর্মণ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য নিজের জন্মদাতা পিতার নামের স্থলে কাকা বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ বর্মণের নাম সুকৌশলে ব্যবহার করে আসছেন। শুধু তাই নয় তার মাকে দিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতাও তুলে আসছিলেন।
চার ভাইয়ের মধ্যে তার ছোট ভাইয়ের এসএসসি রেজিষ্ট্রেশনে পিতার নামের স্থলে চাচা বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ এর নাম ব্যবহার করায় তার আর নতুন করে সংশোধনী প্রয়োজন হয়নি। সবকিছু পরিকল্পনা মাফিকই চলছিলো, কিন্তু বিপত্তি বাঁধে মাঝের দুই ভাইয়ের নাম সংশোধনী করতে গিয়ে।রবিবার (১ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে নিজের ভাইদের ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিনের নিকট বিষয়টি প্রথম খটকা লাগে। পরে তিনি যাচাই করে দেখেন তথ্য প্রদানকারি ভূল তথ্য উপস্থাপন করছেন, বিষয়টি তিনি সাথে সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে অবগত করেন এবং তার পরামর্শে জেলা নির্বাচন অফিসে মিথ্যা তথ্য প্রদানকারি যুবককে আটক করেন।পরে সদর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক যুবক জগেন্দ্র নাথ বর্মণকে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মিথ্যা তথ্য উপস্থাপন করার অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর ইউএনও।এ বিষ‌য়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ব‌লেন,মু‌ক্তি‌যোদ্ধা কাকাকে বাবা হি‌সে‌বে জাতীয় প‌রিচয়প‌ত্রে তু‌লে ধ‌রে সরকা‌রি ভাতা পে‌য়ে আস‌ছিল ভা‌তিজা জগেন্দ্র নাথ বর্মণ ও তার মা। ত‌বে আজ তার ‌ছোট ভাই‌দেরকেও পিতার নাম সং‌শোধ‌নে কর‌তে জেলা নির্বাচন কার্যাল‌য়ে আস‌লে তার প্রতারণার বিষয়‌টি ধরা প‌ড়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ