আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে ঋণ খেলাপীর দায়ে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি :

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোর হাট ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায় এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে রিটানিং কর্মকর্তা।

এ বিষয়ে অখিল চন্দ্র রায় এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়ের ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ