আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে অসহায়দের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেশের অন্যান্য জেলার তুলনায় শীত নামে বেশ আগেই। তাই জেলার দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের ব্যাবস্থাপনায় ১৬ নভেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিথ থেকে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লে: ক: শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক রাজ
মাহামুদ। এ সময় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র এ শীতবস্ত্র কার্যক্রমের আওতায় সীমান্ত সহ এ অনুষ্ঠনের ১ হাজার গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১টি করে কম্বল দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ