আজাদ বাবু:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। টাঙ্গাইল জেলায় সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যাপক নাছরীন আক্তার লাকীর নাম শোনা যাচ্ছে।দলের তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ তাকে সংরক্ষিত নারী এমপি হিসেবে দেখতে চান। তিনি বর্তমানে সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ এলাসিন, দেলদুয়ার, টাঙ্গাইললে কর্মরত আছেন ।এবং তিনি শিক্ষকতা পেশা সহ বিভিন্ন দুস্থ সমাজের শিশু ও বৃদ্ধদের খাদ্য, পোশাক এবং চিকিৎসা সেবা সহায়তা প্রদান করেন। রাজনীতিতে সক্রিয় ভূমিকার জন্য তিনি ইতোমধ্যে তার নিজ এলাকায় জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।টাঙ্গাইল শহর অঞ্চলে জন্ম নেয়া নাছরীন আক্তার লাকী তিনি শৈশব থেকেই কৃষক ও মেহনতী মানুষের জীবনসংগ্রাম প্রত্যক্ষ করেছেন।স্থানীয় নাগরিকরা জানান, প্রান্তিক মানুষের অধিকার আদায়ে এবং মহিলাদের অধিকার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এসময় তিনি তার কলেজ সহ দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনলাইন অফলাইনে উৎসাহ প্রদান করে প্রায় এক হাজার শিক্ষার্থীদের ।আন্দোলনের সময় একাধিক হামলা ও হয়রানির মুখোমুখি হলেও তিনি আপসহীন অবস্থানে অবিচল ছিলেন।
শিক্ষক সমাজে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখেন শুধু তাই নয় প্রতিবাদী কন্ঠে সর্বদা আওয়াজ তোলার জন্য বহুবার হয়রানি হয়েছেন বিএনপি করে বলে চাকরি থেকে অব্যহতি দেবার অপচেষ্টা করা হয়েছে ।পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থেকে মানবিক সহায়তায় সক্রিয় দায়িত্ব পালন করছেন তিনি।এদিকে
স্থানীয়রা বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি মনোনীত হলে তিনি বলেন, শিক্ষা ব্যাবস্থা ,কৃষকসমাজ, নারী ও শিশু অধিকার এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা বিষয় জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন এবং সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন।