বীরগঞ্জ প্রতিনিধি :
দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার ক্রেতা ও বিক্রেতাদের সুভিধার্তে গরু-মহিষের হাটের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৫ এপ্রিল ২০২৩ ইং উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটের পরিত্যক্ত ওয়াবদার মাঠে গরুর ও মহিষের হাট শুভ উদ্বোধন করেন, ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান প্রথম দিনেই নানা প্রজাতির গরু আমদানিতে জমজমাট হয়ে উঠেছে গরুর হাট।
সপ্তাহে প্রতি শনিবার ও মঙ্গলবার দুই দিন করে গরু- মহিষের হাট বসবে বলে জানিয়েছেন হাট ইজারাদার মো: হেলাল ফকির। তিনি আরও জানান ঝাড়বাড়ী থেকে আর অন্য হাটগুলো দূর দূরান্ত হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে গরু-মহিষ চাষিদের।
সেই চিন্তাধারা থেকেই এমন একটি সিদ্ধান্ত গ্রহন করি। আমাদের ঝাড়বাড়ী হাটের আইন শৃঙ্খলা ও যোগাযোগ ব্যাবস্থা ভালো হওয়ায় ক্রেতা ও বিক্রেতারা উভয়ই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বলে আমি আশা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা বিষ্ণুপদ রায়, ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন সহ সাংবাদিক ও আর অন্যান্য নেতাকর্মীগন উপস্থিত ছিলেন,