আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জুম্মার নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ শিক্ষার্থীর মৃত্যু

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের সদর উপজেলায় জুম্মার নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো.আলামিন হোসেন (১৬) নামে এক কোরআনের হাফেজ (শিক্ষার্থী)র মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ই জুন) দুপুরে ওই উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ধনিটারী গ্রামের জামে মসজিদের ওপর এ ঘটনা ঘটে। মৃত আলামিন হোসেন রাজপুর ইউনিয়নের ছিঁড়া-মধুরাম এলাকার আহাদ আলীর দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা জানান, মৃত্যু আলামিন গোকুন্ডা ইউনিয়নের বড়মসজিদ সংলগ্ন খানকা শরিফের হাফেজ পড়ুয়া ছাত্র। শুক্রবার সকালে তারা ১৩ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী ধনিটারী গ্রামে মোজাম নেতার বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখানে কোরআন শরীফ পড়ার পর তারা ধনিটারি গ্রামের জামে মসজিদে সবাই মিলে জুম্মার নামাজ পড়তে যায়। মসজিদে সুন্নত নামাজ শেষে ঈমাম খোদবা পড়ার সময় সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে কয়েকজন সহপাঠী মসজিদের দ্বিতীয় তলার নির্মাণাধীন এলাকায় তাকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখে চিল্লাচিল্লি করে। এসময় অন্যান্য মুসল্লিগণ এসে তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে মৃত্যু বলে ঘোষনা করেন।

এ বিষয়ে গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি কোন ঝামেলা না থাকায় বিকালে বাদ-আছর তাকে নিজ বাড়িতে দাফন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ